,

অবহেলা-অব্যবস্থাপনায় চলছে বাউবি শিক্ষা কার্যক্রম

bb1

ডেস্ক রির্পোট:মিরপুরের বাসিন্দা সায়মা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। চাকরির পাশাপাশি বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে সরকারি বাংলা কলেজে তিন বছর মেয়াদী বিএসএস কোর্সে ভর্তি হয়েছেন। ৫ বছরেও শেষ হয়নি তার এই কোর্স। কবে তার এই কোর্স শেষ হবে তা অনিশ্চিত।
জানা গেছে, সায়মার মত এরকম কয়েক লাখ শিক্ষার্থী বাউবির বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে এমন বিপাকে পড়েছেন। উš§ুক্ত বিশ্ববিদ্যালয়ে সারা দেশে ১২টি আঞ্চলিক কেন্দ্রে, ৪০টি উপ-আঞ্চলিক কেন্দ্র এবং দেড় হাজার কেন্দ্রের মাধ্যমে পাঁচ লাখ শিক্ষার্থী রয়েছেন। বাউবির চলা ২৭টি কোর্সের মধ্যে অধিকাংশই মুখ থুবড়ে পড়েছে। অনেক কোর্সের জন্য প্রয়োজনীয় জনবল কাঠামো থাকলেও সেসব কোর্সে কোনো শিক্ষার্থী নেই। এসএসসি, এইচএসসি, বিবিএস, কয়েকটি বিষয়ের অনার্স কোর্স, বিবিএ, এমবিএ, বিএড এবং এমএড কোর্সগুলেতে বিপুল পরিমাণে শিক্ষার্থী থাকলেও জনবল সংকটে চরম অবস্থায় সেশন জট। এতেই শেষ নয়, প্রশ্ন প্রত্র ফাঁস, অর্ধ বছর জুড়ে পরীক্ষা আয়োজন, (২০১৪ সালের বিএ/বিএসএস পরীক্ষা হতে লেগেছে ৬ মাস) ফলাফল অনিশ্চিতসহ নানান ঝামেলায় জর্জরিত বাউবি।
রাজধানীর কয়েকটি বাউবির স্টাডি সেন্টার ঘুরে দেখা যায়, সপ্তাহে শুক্রবার ক্লাস হওয়ার কথা থাকলেও তা হয় না, পাঠ্যপুস্তক বাবদ অগ্রিম অর্থ আদায় করলেও বই পায় না শিক্ষার্থীরা। অর্ধ বছর জুড়ে পরীক্ষা শেষ হলেও নতুন যন্ত্রনা শুরু হয় ফলাফল নিয়ে। ফলাফল কোনোভাবে প্রকাশ হলেও তাতে পাওয়া যায় অসংখ্য ভুল। শিক্ষার্থীদের দূরশিক্ষণে ৬২ কোটি টাকা ব্যয়ে মিডিয়া সেন্টার করলেও বর্তমানে তা তালা বন্ধ। সংশ্লিষ্টদের অভিযোগ অযোগ্য জনবল দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা হওয়ায় শিক্ষা কার্যক্রম প্রতিনিয়ত থুবড়ে যেতে বসেছে।
আয়শা আক্তার নামের বাউবির এক শিক্ষার্থী বলেন, আমি এইচএসসি পাসের পরই চাকুরি শুরু করি। পরে বাউবির বিবিএস কোর্সে ভর্তি হই। তিন বছরের কোর্স সাড়ে চার বছরেও শেষ করতে পারিনি। বাউবিতে খরচ বেশি না হলেও পড়ালেখার মান ভালো না। তবে তিনি অভিযোগ করেন, এখনকার পাঠ্যপুস্তক ঠিকমত দেওয়া হয় না। এছাড়া বইগুলো নানা সব ভুলে ভরা।
বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান উকিল বলেন, পরীক্ষাগুলোতে এখনও প্রচুর নকল হয় এটা সত্য। অন্যান্য বোর্ড পরীক্ষার ব্যাপারে সবাই যেভাবে সিরিয়াস, বাউবির পরীক্ষায় এর ছিটেফোঁটাও লক্ষ্য করা যায় না।
বাউবির সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারী বলেন, দক্ষ জনবল সংকট, দায়িত্বহীনতাসহ আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে। নতুন উপাচার্য আসার পর বাউবির সমস্যা কিছুটা কমলেও শেষ হয়ে যায়নি। সম্পাদনা : উম্মুল ওয়ারা সুইটি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ