,

সমাবেশে আসছেন আ’লীগ নেতা-কর্মীরা

100881_A-L-Logoডেস্ক রির্পোট:বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন।
 
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ডিএমপি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে। পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সমাবেশ করতে আওয়ামী লীগকে অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।
 
আজ বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
 
প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
আজ বেলা একটা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতা-কর্মীরা।
 
নির্বাচনের বর্ষপূর্তির সমাবেশ করতে না পারায় আজকে বড় রকমের লোকসমাগম করতে চায় দলটি।
 
গতকাল বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের নেতারা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর