,

নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস শেখান নইলে ৩০ লাখ শহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে-আলী যাকের

Nobinagar-5আমিরজাদা চৌধুরী :একুশে পদক প্রাপ্ত দেশ বরেণ্য নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের বলেছেন, ‘আমাদের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস শেখাতে হবে। নইলে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও হাজার মা-বোনের ইজ্জতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আমাদের সন্তানদেরকে স্বর্ণোজ্জ্বল অতীতের কথা বলতে হবে। সেই অতীত আদর্শের পথে নতুন প্রজন্মকে উজ্জীবিত করালে আমরা দেখতে পাবো নতুন সূর্যোদয়’।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নবীনগরের কথা’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা উৎসবে উদ্বোধকের বক্তৃতায় এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিটিভির প্রযোজক শিশু সাহিত্যিক আলী ইমাম চৌধুরী,নবীনগর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, সাপ্তাহিক গতিপথ-এর সম্পাদক জাবেদ রহিম বিজন, অ্যাডভোকেট সুধাংশু রঞ্জন সাহা। প্রকাশনা উৎসবে পত্রিকাটির তিন সেরা লেখককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীনগরের কথার সম্পাদক ও প্রকাশক গৌরাঙ্গ দেবনাথ অপু।  

Nobinagar-3

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা