,

ছড়িয়ে পড়া সহিংসতায় দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে : সুজন

100274_sujon-bodiul-alam-mojumderডেস্ক রির্পোট:বর্তমানে দেশে রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত সংলাপে বসার জন্য অনুরোধ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
 
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে সুজন পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিতি ছিলেন সুজন নির্বাহী সদস্য ড. তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ।
 
সম্মেলনে সুজন সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সারাদেশে সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে রাজনৈতিক সহিংসতায় সারাদেশে ৯ জন নিহত হয়েছেন। যানবাহনে আগুন দেয়ার ঘটনা ক্রমেই বাড়ছে, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। ৪ জানুয়ারি থেকে দেশ জুড়ে মানুষ অবরুদ্ধ। এ এক অসহনীয় অবস্থা, যা গত নির্বাচন পূর্ববর্তী সহিংসতাপূর্ণ পরিস্থিতির কথাই মনে করে দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আমরা একটি অকার্যকর রাষ্ট্র, এমনকি গৃহযুদ্ধের দিকেও ধাবিত হতে পারে দেশ। দেশের এ সংকট মুহূর্ত কাটিয়ে ওঠতে দ্রুত সংলাপ ও সমঝোতা জরুরি হয়ে পড়েছে।
 
তিনি বলেন, দেশের এ সংকট থেকে উত্তরণের জন্য দ্রুত সংলাপ ও সমঝোতায় আসতে হবে এ েেত্র প্রধানমন্ত্রীকেই প্রাথমিক পদক্ষেপ নিতে হবে বলে বলেও মনে করেন সুজন সম্পাদক।
 
বদিউল আলম বলেন, আমরা অতীতের মতো ‘সংলাপ সংলাপ খেলা’ দেখতে চাই না। আমরা চাই আন্তরিকতাপূর্ণ আলোচনা, ছাড় দেয়ার মানসিকতা ও টেকসই সমাধান।
 
তিনি বলেন, রাজনৈতিক নেতারা দায়িত্বশীলতার পরিচয় না দিলে এবং সমস্যা সমাধানে এগিয়ে না এলে আমরা রাষ্ট্রপতিকে একটি অর্থবহ সংলাপের উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ জানাবো।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা