,

বিজয়নগরে ৬ কেজি গাঁজা ও ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার-২

Crime Logoনিজস্ব প্রতিবেদক : বিজয়নগরে গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শুক্রবার রাত প্রায় ৯টার দিকে সিঙ্গারবিল ইউনিয়নের মোড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাগর মিয়া (১৮) কে গ্রেফতার করে। সে সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের হারুন মিয়ার পুত্র। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, মাদক দ্রব্য পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এদিকে বিজয়নগরে ভারতীয় মদসহ আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মকুন্দপুর রেলষ্টেশনে তল্লাশি চালিয়ে ভারতীয় ১০ বোতল মদ সহ মাদক ব্যবসায়ী মন মিয়া (৪৫) কে গ্রেফতার করে। সে পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামের সাদত আলীর পুত্র। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদক পাচার আইনে মামলা দায়ের হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃতকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ