,

ঢাকায় প্রশিক্ষণ কার্যক্রম “এআরআইএসই” চালু করলো স্যামসাং

Samsung_0

ডেস্ক রির্পোট:ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এর উদ্যোগে আজ চালু করা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম “এআরআইএসই (অ্যাডভান্সড রিপেয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্কিল এনহান্সমেন্ট)”। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় সচিব নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অফ কোরিয়া এর মাননীয় রাষ্ট্রদূত লি ইউন-ইয়াং। এসময় আরো উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সি এস মুন এবং ডিরেক্টরেট অফ টেকনিকাল এডুকেশনের ডিরেক্টর জেনারেল মো: শাহজাহান মিয়া।

“এআরআইএসই” এর আওতায় গৃহীত এই উদ্যোগটিতে প্রতিষ্ঠানটির ৭৫ জন শেষ বৎসরের শিক্ষার্থীরা অথবা শেষ বৎসর সমাপ্তকৃত শিক্ষার্থীরা প্রাথমিক কারিগরি দক্ষতা ও ব্যক্তি উন্নয়ন এর আওতায় ৬ মাস ব্যাপী এই প্রশিক্ষণ লাভ করবে বিনামূল্যে। অংশগ্রহনকারী শিক্ষার্থীদের নির্বাচন করবে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট। প্রশিক্ষণ প্রদান করা ছাড়াও প্রশিক্ষণ কেন্দ্রের যন্ত্রপাতি প্রদান করা ছাড়াও সার্বিক উন্নয়নে সহায়তা প্রদান করেছে স্যামসাং। অডিও ভিজ্যুয়াল (টিভি, হোম থিয়েটার), হোম অ্যাপ্লায়েন্স (রিফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন) এবং মোবাইল ডিভাইস- এই তিনটি খাতে লেকচার সহ কর্মক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করবে স্যামসাং।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সি এস মুন বলেন, “পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের জন্য এই সকল সুবিধা প্রদান করতে পেরে আমরা বেশ আনন্দিত। এই প্রশিক্ষণ উদ্যোগ প্রণয়নে আমাদের মূল লক্ষ্য ছিলো বাংলাদেশের সেবা খাতের জন্য দক্ষ জনবল সরবরাহ অব্যাহত রাখা। আমাদের বিশ্বাস এই উদ্যোগটি বাংলাদেশের এই খাতটির প্রতিভা উন্নয়নে সহায়তা করবে।” যেসব শিক্ষার্থী বিষেশিত এবং সরকার অনুমোদিত কারিগরি প্রশিক্ষণ গ্রহন করছে তাদের সুবিধার্থে এই প্রশিক্ষণ কর্মকান্ডটি প্রথমবারের মতো স্যামসাং চালু করেছে তাদের “ক্রিয়েটিয় শেয়ারড ভ্যালু (সিএসভি)” উদ্যোগের আওতায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ