,

বাংলাদেশে এখন আর লোডশেডিং নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

bipu..._55292ডেস্ক রির্পোট:বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, বর্তমানে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। দেশের কোথাও এখন আর বিদ্যুতের অভাবে লোডশেডিং হয় না। মাঝে মধ্যে ওভারলোড, ট্রান্সফরমার নষ্ট, তার ছিঁড়ে যাওয়াসহ নানা কারণে বিদ্যুতের সমস্যা হতে পারে। তবে তা লোডশেডিং নয়।

আজ শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তিতে সাবেক ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষ্যে কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান, কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, কলেজের অধ্যক্ষ মাসুদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ফারুক হোসেন মিঠু প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা