,

বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় আহত-৩০

bijoy1নিজস্ব প্রতিবেদক : গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় ৩০জন আহত হয়েছে। হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
জানা যায়, গত ৫ ডিসেম্বর সোমবার উপজেলার পত্তন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদন মিয়ার জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের লোকজনের মধ্যে বিরোধ হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ ডিসেম্বর খোরশেদ আলম বাদী হয়ে থানায় মামলা করে। মামলা করার ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার বিকেলে চাউরাখলা গ্রামের হামদু মিয়ার নেতৃত্বে ৫০/৬০জন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মামলার বাদী ও তার ভাতিজা আবু তাহেরে বাড়িতে অর্তকিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির লোকদেরকে বেধম মারধোর করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় হামলাকারীরা দেশীয় তৈরি শর্টগান দিয়ে গুলি করে বলেও অভিযোগ করে খোরশেদ আলমের বাড়ির লোকজন। হামলায় ৩০ জন আহত হয়। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় খায়ের মিয়া, মনির হোসেন এবং আবু কালামকে ঢাকায় প্রেরণ করা হয়। খোরশেদ আলমের বাড়ির লোকজন অভিযোগ করেন, তাদের বাড়ির ২০জনকে গুলিবিদ্ধ করা হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। গুলি করার কথা অস্বীকার করে বলেন, বল্লমের আঘাতে আহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা