,

বিশ্ব ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

tongi--------------10_202574স্টাফ রিপোর্টার:টঙ্গীর বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত ৫জন মুসল্লির মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত রোগে তাদের মৃত্যু হয়েছে। ইজতেমার প্রথম দিন শুক্রবার ২জন ও দ্বিতীয় দিন শনিবার তিনজনের মৃত্যু হয়। 

শনিবার খায়রুল কবীর (৬০), রিয়াজউদ্দিন (৭০) ও মো. কফিলউদ্দিন নামের মুসল্লির মৃত্যু হয়।
এর আগে শুক্রবার রাতে মৃত্যু হয় দুই জনের।  তারা হলেন- জাহাঙ্গীর আলম (৬৫) ও আব্দুস সালাম (৫০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভৈরবের খায়রুল কবীর সকাল ৯টায়, কিশোরগঞ্জের রিয়াজউদ্দিন ১০টার দিকে এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মাঝেরনগর গ্রামের মৃত নাদের মণ্ডলের ছেলে মো. কফিলউদ্দিন ভোর পৌনে ৪টার দিকে অসুস্থ হয়ে পড়েন। তারা টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে শুক্রবার রাত ৭টার দিকে আব্দুস সালাম ও রাত ১১টার দিকে জাহাঙ্গীর আলম অসুস্থ হয়ে পড়লে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। সালামা রাজধানীর বাড্ডা ও জাহাঙ্গীর গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা।
টঙ্গী হাসপাতালের আরএমও ডা. মাহবুব ৫ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত ও শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা