,

উড়ন্ত বিমানে সন্তান জন্ম দিলেন ব্রাক্ষ্মণবাড়িয়ার ইয়াসমীন

mother &নিজস্ব প্রতিবেদক:বিমান আকাশে উড়ন্ত অবস্থায় কন্যা সন্তানের জন্ম দিলেন ব্রাক্ষ্মণবাড়িয়ার ইয়াসমীন আক্তার।

আজ শুক্রবার ৯ জানুয়ারি লেবানন থেকে ঢাকায় আসার পথে ইয়াসমীন আক্তার নামে ওই নারী এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে থাকাকালীন সময়ে সন্তানের জন্ম দেন। ইয়াসমীনের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার শ্রীপুরে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এরাবিয়ান এয়ারলাইন্সের জি৯ ফ্লাইটে করে লেবানন থেকে ঢাকায় আসছিলেন অন্তঃসত্তা ইয়াসমীন। বিমানবন্দরে পৌঁছনোর বেশ কিছুক্ষণ আগে ফ্লাইটটি আকাশে থাকাকালীন সময়ে হঠাৎ প্রসব বেদনা অনুভব করেন তিনি।

এসময় ফ্লাইট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বিমানের ককপিটের পেছনে কাপড়ের ঘের দিয়ে একটি জায়গা বের করেন। সেখানেই একটি মেয়ে সন্তানের জন্ম দেন ইয়াসমীন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর বিমানবন্দর ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে মা ও মেয়েকে উত্তরার জাহানারা ক্লিনিকে ভর্তি করেন।

ক্লিনিকের ব্যবস্থাপক বাদশা মিয়া জানান, মা ও নবজাতক সুস্থ আছেন। ক্লিনিকের চিকিৎসক ডা. আকিল আহমেদের তত্ত্বাবধানে আছেন তারা।

কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিন বলেন, যাত্রী ইয়াসমীন খুব ভাগ্যবান।

এ প্রসঙ্গে ইয়াসমীনের ভাই দিদার বলেন, দুই বছর আগে লেবানন প্রবাসী নাসিমের সঙ্গে ইয়াসমীনের বিয়ে হয়। তিন বছর আগে ইয়াসমীন লেবাননে যান। আজ সন্ধ্যায় তার দেশে ফেরার কথা। কিন্তু সে আগেই পৌঁছে গিয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ