,

নতুন মোবাইল ফোন বাজারে ছাড়ল স্যামসাং

8af08ad4049c8f7ed6453262b86121a5-50আন্তর্জাতিক ডেস্ক :দেশের বাজারে গ্যালাক্সি কোর প্রাইম নামের নতুন একটি স্মার্টফোন এনেছে স্যামসাং। সাড়ে চার ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটির পেছনে পাঁচ ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, আকর্ষণীয় নকশার এই স্মার্টফোনটি তরুণদের আকর্ষণ করবে। স্মার্টফোনটিতে মাল্টিমিডিয়া ব্যবহারে উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে। স্মার্টফোনটি দুই সিম সমর্থন করে।গ্যালাক্সি কোর প্রাইম স্মার্টফোনটিতে রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং এক গিগাবাইট র‍্যাম। ফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধা। কানেক্টিভিটি হিসেবে ফোনটিতে থাকছে ওয়াই-ফাই বি/জি/এন ও ব্লুটুথ ৪.০। স্মার্টফোনটির ব্যাটারি দুই হাজার মিলি অ্যাম্পিয়ারের।স্মার্টফোন ক্যাফে থেকে এই ফোনটি কেনা যাবে। ১৩ হাজার ৯০০ টাকা দামের স্মার্টফোনটি সাদা ও ধূসর—এ দুটি রঙে বাজারে পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা