বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫টি ককটেল বিষ্ফোরন, রেল লাইনে আগুন, গাড়ি ভাংচুর, আটক ১৮

koktel  bisforonব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গত বুধবার রাতে রেললাইনে অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর, ককটেল বিষ্ফোরনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ চলছে। রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। বুধবার রাত প্রায় ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার দারিয়াপুর নামক স্থানে রেললাইনে অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত। এছাড়া কুমিল্লা-ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বাইপাস এলাকার ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে বাস, সিএনজি অটোরিক্সাসহ ৫ যানবাহন ভাংচুর করে অবরোধকারী। এছাড়া ওই মহাসড়কের ঘাটুরা, সুহিলপুর সড়কে অগ্নিসংযোগ করে যান চলাচলে বাধা সৃষ্টি করে। রাত ১০টার পর রেল গেইট, কলেজপাড়া, মৌড়াইল, কান্দিপাড়া, টিএরোড, শিমরাইলকান্দি এলাকায় ২৫টি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১৮ নেতা কর্মীকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে