বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুবেলকে নিয়ে হ্যাপির রিট খারিজ

Rubel-happy_0ডেস্ক রির্পোট :ক্রিকেটে বিশ্বকাপের দল ও জাতীয় দল থেকে ক্রিকেটার রুবেল হোসেনকে বাদ দিতে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

শুনানি শেষে মঙ্গলবার ৬ জানুয়ারি বিকেলে রিটটি খারিজ করে দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

শুনানিকালে বাদিনী হ্যাপির পক্ষে রিট দায়েরকারী মো. ইউনূস আলী আকন্দ উপস্থিত না থাকায় রিটটি খারিজ করে দেওয়া হয়।

ক্রিকেটার রুবেল হোসেন ও তার আইনজীবী মনিরুজ্জামান আসাদ আদালতে উপস্থিত ছিলেন।

ক্রিকেটে বিশ্বকাপের দল ও জাতীয় দল থেকে ক্রিকেটার রুবেল হোসেনকে বাদ দেওয়ার আরজি জানিয়ে সোমবার ৫ জানুয়ারি হাইকোর্টে রিটটি দায়ের করেন হ্যাপি।

তার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন তার আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ।

আইনজীবী ইউনূস জানান, রিট আবেদনে রুল জারি ও রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রুবেলকে জাতীয় দল ও বিশ্বকাপ দল থেকে বাদ দিতে আদালতের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি হ্যাপির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার পাসপোর্ট জব্দ করার আবেদনও জানানো হয়।

রিটের বিষয়ে হ্যাপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি হাইকোর্টে গিয়েছিলাম। মামলার এভিডেভিট করেছি। রুবেলকে বিচারিক আদালত থেকে জামিন না দেওয়া এবং বিশ্বকাপ দল থেকে দূরে রাখার নির্দেশনা চেয়ে রিট করেছি।

হ্যাপির আইনজীবী ড. ইউনূস আলী আরও জানান, রিটে বাদিনী হ্যাপির জীবন রক্ষায় পুলিশি নিরাপত্তা প্রদানে বিবাদীদেরকে কেন নির্দেশনা দেওয়া হবে না- সে মর্মে রুল চাওয়া হয়।

পাশাপাশি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও বিশ্বকাপ দল থেকে রুবেলের নাম বাদ দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং হ্যাপির মামলার তদন্ত ও বিচার না হওয়া পর্যান্ত রুবেলের পাসপোর্ট জব্দ করতে কেন নির্দেশনা দেওয়া হবে না- সে মর্মে রুল চেয়েছি।

রিটে বিবাদী করা হয় স্বরাষ্ট্র সচিব, ক্রীড়া সচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট, মো. রুবেল হোসেন, নারী শিশু নির্যাতন অপরাধ ট্রাইব্যুনাল-৫ ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হ্যাপি।

এ মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন নেন ক্রিকেটার মো. রুবেল হোসেন।

বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে চার সপ্তাহের জামিন দেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা