,

ব্রাহ্মনবাড়িয়ায় অবরোধ চলছে-গ্রেফতার-৬৭ : ইটিভি চ্যানেল বন্ধ

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : অবরোধের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া দূরপাল্লার যানবাহন ব্যতীত অন্যান্য যানচলাচল করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। সকাল থেকেই কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর, কাউতলী ঘাটুরা, বিশ্বরোড, আশুগঞ্জ সড়কে বিপুল পরিমান সিএনজি চালিত অটো রিক্সা চলাচল করে। সকাল সাড়ে ৮টার দিকে বাইপাসের পৈরতলা ও ঘাটুরায় ২টি সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুর করে অবরোধকারীরা। ভাদুঘরের হুজুরের বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করার সময় ৪ বিএনপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। এরা হল-জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি ও পৌর বিএনপি’র সভাপতি এডঃ শফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন, সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক এডঃ শামছুজ্জামান চৌধুরী কানন ও এডঃ ইমাম হোসেন। আইনজীবিদের গ্রেফতারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবিরা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, পুলিশের সংগে বিএনপি’র সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক চারটি মামলা দায়ের করে। এসব মামলায় ২৪০জনকে আসামী করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গত সোমবার রাত থেকে স্থানীয় প্রশাসনের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া শহরে ইটিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ডিশ চ্যানেল কর্তৃপক্ষ।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ