,

অস্ট্রেলিয়ায় সাহসী বিরাট-আনুশকা

1519d12752341be0143e313a3b99cd32-virat-anushka_insideবিনোদন প্রতিবেদক :অস্ট্রেলিয়ায় চমত্কার সময় কাটছে বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা ও তাঁর প্রেমিক ক্রিকেটার বিরাট কোহলির। সেখানেই বড়দিন উদযাপনের পাশাপাশি নতুন বছরকে বরণ করে নিয়েছেন তাঁরা। গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় হাত ধরা অবস্থায় প্রথম ক্যামেরাবন্দী হওয়ার সময় বাধা দিয়েছিলেন বিরাট। সম্প্রতি তাঁদের আবারও ক্যামেরাবন্দী করা হয়েছে। তবে দ্বিতীয় দফায় একটু সাহসীই মনে হয়েছে তাঁদের। জনসমক্ষে রাস্তায় হাঁটার সময় তাঁদের ছবি তোলা হলেও কোনো রকম রাখঢাকের চেষ্টা করেননি তাঁরা।সম্প্রতি সিডনির রাস্তায় ক্যাজুয়াল পোশাকে হাঁটতে বের হন বিরাট ও আনুশকা। কোনো রকম লুকোচুরির আশ্রয় না নিয়ে সহজ-স্বাভাবিকভাবে হাঁটতে দেখা যায় তাঁদের। সেসময় পেছন দিক থেকে তাঁদের ক্যামেরাবন্দী করা হয়। তাঁদের দুজনের মাঝে আরেকজনকে দেখা গেলেও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।এর আগে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় একসঙ্গে হাত ধরে হাঁটার সময় প্রথম বারের মতো বিরাট ও আনুশকাকে ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। সেসময় এক হাত উঁচু করে পাপারাজ্জিদের ছবি তুলতে বাধা দেওয়ার চেষ্টা করেন বিরাট। কিন্তু লাভ হয়নি। হাত ধরা অবস্থায় ঠিকই তাঁদের ক্যামেরাবন্দী করা হয়। পরে ছবিটি প্রকাশিতও হয় অনলাইনে। শুধু তাই নয়, গভীর রাতে একই হোটেলে ঢুকতে দেখা যায় বহুল আলোচিত এ তারকা যুগলকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা