,

আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

eid a miladun nabiআগামীকাল রবিবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ দিন আখেরী নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর জন্ম ও ওফাত দিবস

বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি উদযাপিত হবে। বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে এই দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- মহানবী (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, সমাবেশ, মিলাদ মাহফিল, মোনাজাত এবং ধর্মীয় শোভাযাত্রা।
পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসাইন মুহম্মদ এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল রোববার সরকারি ছুটি। বিভিন্ন জাতীয় দৈনিক এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে আজ বাদ মাগরিব ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ঈদে-ই মিলাদুন্নবীর অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিথি ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম মসজিদের খতিব প্রফেসর মাওলানা সালাহউদ্দিন। প্রক্ষাত্য শিল্পী মোস্তফাজামান আব্বাসী নাতে রাসূল (সা.) পরিবেশন করবেন।
পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজমাহফিল, সেমিনার, ইসলামীক ক্যালিগ্রাফি ও মহানবী (সা.) জীবন ভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী, ইসলামী বই মেলা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক ছেলেমেয়েদের জন্য বিশেষ অনুষ্ঠান , ক্বিরাত ও হামদ-না’থ এবং রাসূল (সা.) শানে কবিতা পাঠের আসর প্রভৃতি।
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে ৩ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুপ্রিম কোর্ট মাজার শরীফ জামে মসজিদে আজ শনিবার ও আগামীকাল রোববার দু’দিনব্যাপী এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
হযরত শাহ খাজা শরফুদ্দিন চিশতি (র.)-এর এ দরবারে দু’দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার কোরআন তেলাওয়াত, হামদ ও না’তে রাসূল (সা.) এবং বাদ মাগরিব ওয়াজ মাহফিল।
এ ছাড়া পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা মহানগরীসহ সারা দেশে বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা