আড়াইবাড়ী দরবার শরীফের মাহফিল সমাপ্ত
শেখ কামাল উদ্দিন : আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী (র) প্রতিষ্ঠিত দরবার শরীফে ৭৭তম ইছালে ছাওয়াব মাহফিল শনিবার (৩ জানুয়ারি) বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসদরে অবস্থিত ঐতিহাসিক আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা হযরত মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে শুক্রবার বাদ জুময়া মাজার শরীফে মিলাদ, তাসবীহ-তাহলিল, দোয়া-দরুদ ও মোনাজাতের মাধ্যমে শুরু হয়। আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার বার্ষিক ও কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, পরীক্ষার্থীদের দোয়া, হামদ-নাত, ইসলামী সংগীত পরিবেশন, তাফসীর, ওয়াজ-নছিহতসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
বহু প্রতিক্ষিত এ মাহফিলে মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী, মুরিদান-মুহিব্বিন, ভক্তব্ন্দৃ, ধর্মপ্রাণ মুসলিম জনতা ও সুধিজনের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়েছিল। লাখো মুসল্লির পদচারণায় আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিেেত মুখরিত আড়াইবাড়ী এলাকায় নেমে এসেছিল শান্তিময় পরিবেশ।
মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা প্রিন্সিপাল সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, অধ্যাপক মো. মফিজুর রহমান, মুহাদ্দিছ মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, হযরত মাওলানা ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, হযরত মাওলানা ড. আ স ম শোয়েব আহমাদ, মাওলানা গোলাম রহমানী পীর সাহেব, মুহাম্মদ গোলাম কবির সাঈদী, মাওলানা মিজানুর রহমান আতিকী, বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবগণ ও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ করেন।
কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক, এমট্রানেট গ্রুপ চেয়ারম্যান এ কে এম বদিউল আলম জামাল, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, সাবেক চেয়ারম্যান, ইসলামী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মো. মোয়াাজ্জেম হোসেনসহ সুধিজন উপস্থিত ছিলেন।
আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান গদ্দিনেশিন পীর, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী শনিবার বাদ ফজর দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ ও আখেরি মোনাজাত পরিচালনা করেন।
মাহফিল পরিচালনায় ছিলেন, মাওলানা আবু ইউসুফ, মাওলানা সুলতান মাহমুদ, ওসমান গণি ও নোমান ছিদ্দিকী।











