,

ক্যানসার রোধ করবে বিশেষ প্রজাতির ধান!

black-rice-655x360আন্তর্জাতিক ডেস্ক :ভারতের কলকাতায় বিশেষ একধরনের কালো ধানের মধ্যে ক্যানসার প্রতিরোধক উপাদান পেয়েছেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে এই ধানের পুষ্টিগুণে প্রাথমিক পর্যায়ের ক্যান্সার রোগীও সেরে উঠতে পারেন।

মূলত জমিতে রাসায়নিক সারের ব্যবহার ছাড়াই একদল গবেষক শুধুমাত্র জৈবসার দিয়ে জমিতে ফসল ফলানোর চেষ্টা করে আসছেন দীর্ঘদিন ধরে। জৈবসারের উপযোগী হিসেবে জমিতে এই কালো দান রোপণ করেন তাঁরা। আর তাতেই এই সাফল্য পাওয়া গেলো।

এই জৈবসার ব্যবহারের ফলে জমিতে কেঁচোর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফলে জমির উর্বরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফলন বিঘা প্রতি ১৫ থেকে ১৭ মণের লক্ষ্যমাত্রা ছুঁতে চলেছে। জৈব সার ব্যবহারের ফলে কম খরচে ফসল যেমন পাওয়া যাচ্ছে তেমনই এর খাদ্যগুণ ক্যানসারের মতো মারণ রোগকেও রুখে দিতে পারে। এই কালো ধানের ভাতের পুষ্টিগুণে প্রাথমিক স্তরে ক্যানসারে আক্রান্ত রোগীও সেরে উঠতে পারে। তাই পরীক্ষামূলক এই চাষের সাফল্যের কথা তাঁরা চাষিদের সঙ্গেও আলোচনা করবেন।

এই গবেষকদের মধ্যে অন্যতম অধ্যাপক রূপক পাল জানালেন, কালো ভাতের গুণ অসামান্য। আতা, বাসক, তামাক প্রভৃতি গাছের পাতা এছাড়া গোরুর চোনা, গোবর প্রভৃতিকে সার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই জমিতে। এই জৈবসার ব্যবহারের ফলে জমিতে কেঁচোর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফলে জমির উর্বরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফলন বিঘা প্রতি ১৫ থেকে ১৭ মণের লক্ষ্যমাত্রা ছুঁতে চলেছে। এখন এই গবেষণার পরবর্তী ধাপের দিকে এগুবেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর