,

আখাউড়ায় স্কুল শিক্ষকের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

Ballo bebahoনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার গ্রামে এক স্কুল শিক্ষকের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে অষ্টম শ্রেণীর এক ছাত্রী রক্ষা পেয়েছে।গত শুক্রবার রাতের এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ও আখাউড়ার ইউএনও আহসান হাবিব সহযোগিতা করেছেন। রাণীখার গ্রামের ইউপি সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, কয়েকদিন আগে গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে ও রানীখার এস এ হান্নান মাধ্যমিক ও কারিগরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সোহেদা আক্তার (১৩) এর বিয়ে ঠিক করা হয় মালয়েশিয়া প্রবাসী এক যুবকের সঙ্গে। গাজীপুর জেলার বাসিন্দা আকরাম মিয়া নামের ওই যুবকের সঙ্গে গত শুক্রবার মেয়েটির বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছিল। কিন্তু মেয়েটি বিয়েতে অপারগতা প্রকাশ করে। পরে শুক্রবার রাত আটটার দিকে বর আকরাম বরযাত্রীসহ কনের বাড়ি পৌছলে মেয়েটি বাড়ি থেকে পালিয়ে যায়। পরে মেয়েটি তার কতিপয় সহপাঠীর সহযোগিতায় একই গ্রামের স্কুল শিক্ষক মুজিবুর রহমান ওরফে আজাদ মাষ্টারের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে ওই শিক্ষক বিষয়টি মুঠোফোনে আখাউড়ার ইউএনও এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে জানালে তারা বাল্যবিয়ে বন্ধ করতে স্থানীয় ফাড়ির পুলিশকে গ্রামে বাড়িতে পাঠায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর আকরামসহ অন্যরা পালিয়ে যায়। ধরখার ফাঁড়ির ইনচার্জ এসআই মজিবুর রহমান জানান, মেয়েটিকে এলাকার স্কুল শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামের গণ্যমান্যদের নিয়ে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এসময় মেয়েটির মা-বাবা উপস্থিত লোকজনের সামনে বাল্যবিয়ে না দেবার মর্মে মুচলেকা দেন। স্থানীয় স্কুল শিক্ষক মুজিবুর রহমান বলেন, আমি প্রায়ই সচেতনতার লক্ষ্যে বাল্যবিয়ে সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে ক্লাশে আলোচনা করতাম। তাদেরকে বলতাম, কোন মেয়েকে যদি অল্প বয়সে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে এই তথ্যটি যেন তারা আমাকে পৌছায়। ঠিক এই কারণেই মেয়েটি নিজেকে রক্ষা করতে আমার শরনাপন্ন হয়। পরে বাল্যবিয়ে বন্ধে উদ্যোগ নেই।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর