,

ছাত্রলীগকে সুনামের ধারা ফিরিয়ে আনতে হবে: ওবায়দুল

c7b3c20a0f4f68e71fe691a6af1eae33-p-1ডেস্ক রির্পোট :সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগকে মানুষের মন জয় করে সুনামের ধারা ফিরিয়ে আনতে হবে। সংগঠনটির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আশা করি ২০১৫ সালে এ সংগঠনের সুনামের ধারা একধাপ এগোবে।’ ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রযুক্তি ও আদর্শের সমন্বয়ে কাজ করার কথাও বলেন তিনি।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আগে সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার দিনবদলের সনদকে কাজে লাগাতে হবে। ২০১৫ সাল একই সঙ্গে ‘চ্যালেঞ্জিং’ ও ‘ডিলাইটফুল’ হবে। আমাদের কর্মীদেরকে শুধু পরবর্তী নির্বাচন নয়, মানুষের মন জয় করার জন্য কাজ করতে হবে।’ এ সময় তিনি বলেন, ‘আমাদের বড় শত্রু সাম্প্রদায়িকতা, এটি রুখতে কাজ করতে হবে।’

পদ্মা সেতু সম্পর্কে মন্ত্রী বলেন, এ সেতু শেখ হাসিনার বিরাট এক অর্জন। কেউ ভাবতে পারেনি, নিজস্ব অর্থায়নে সেতু হবে। সেই পদ্মা সেতু এখন অবাস্তব কল্পনা নয়, দিনের আলোর মতো পরিষ্কার। তিনি বলেন, দেশের মানুষ জানে বাংলাদেশ সম্ভাবনাময় দশটি দেশের একটি। তিনি এ সময় ছন্দ মিলিয়ে বলেন, ‘যদি থাকে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।’

বিরোধী জোটকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে নাশকতা করলে জনগণের জানমাল রক্ষায় সরকার কঠিন পদক্ষেপ নেবে।

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ছাত্রলীগের সাবেক নেতারা অংশ নেন। সমাবেশে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা অপরাজেয় বাংলা থেকে থেকে শাহবাগ, মৎস ভবন হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যায়। বিপুল জনসমাগমের কারণে এ সময় শাহবাগ থেকে পল্টন পর্যন্ত রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ