,

নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে সকলকে দায়িত্ব নিতে হবে-হেলাল উদ্দিন

imperial school pic 2ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, একটি উন্নত দেশ ও জাতির জন্য শিক্ষার কোন বিকল্প নেই , নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকসহ সকলকে দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার শিক্ষায় শিক্ষার্থীদের সঠিক পরিবেশে শিক্ষিত করতে হবে। সামজিক সৌহার্দ সম্প্রীতি পরিবেশ রক্ষায় তিনি সকলকে সচেতন ভ’মিকা রাখার আহবান জানান। তিনি আরও বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সরকারের বড় একটি সাফল্য। তিনি শিক্ষা প্রসারের আন্দোলনে সরকারী বেসরকারী উদ্যোগের পাশাপাশি সকল মহলকে  আন্তরিকভাবে ভ’মিকা রাখার আহবান জানিয়েছেন।

গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলায় ইম্পীরিয়াল স্কুল এর শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
ইস্পীরিয়াল স্কুলে সার্বিক ব্যবস্থাপনা এবং যাত্রাশুরুতে এর কার্যক্রমকে তিনি আন্তরিক ভাবে স্বাগত জানিয়ে বলেন, প্রথম দিনেই এখানে যে পরিবেশ দেখেছি তাতে সকলেরই আশান্বিত। এই স্কুল ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা ক্ষেত্রের ঐতিহ্যকে বিকশিত করবে বলে আমি দৃঢ় আশাবাদী।
আর্ন্তজাতিক মানে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে মেধা বিকাশের দৃঢ় প্রতিশ্রুতিতে স্থাপিত ইম্পীরিয়াল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাজাহান মিয়া (মিয়া ভাই) -এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। স্বাগত বক্তব্য রাখেন ইম্পীরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহীন, আইডিয়াল রেসিডেন্সিয়াল এর উপাধ্যক্ষ মোঃ জসীমউদ্দিন বেপারী, প্রভাষক মোঃ বোরহান উল্লাহ, এলাকার বিশিস্ট মুরুব্বী হাজী মালু মিয়া, বিশিস্ট সমাজসেবক মোঃ ফরিদ মিয়া,প্রভাষক গিয়াস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শরীফুল হক। উদ্ভোধনী অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ইকবাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষার্থীদের হাতে সরকার প্রদত্ত বিনামূল্যের বই তুলে দেন।

প্রেস বিজ্ঞপ্তি

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা