,

জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু

japa-logo_198486ডেস্ক রির্পোট :জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির মহাসমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় মহাসমাবেশ শুরু হয়।সকাল ১১টার পর থেকে ঢাকা ও এর আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মহাসমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা আসতে শুরু করে। তারা ব্যাণার-পেষ্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে আসেন।

 সকাল থেকে বেলা ২টা পর্যন্ত মঞ্চে জাতীয় সাংস্কৃতিক পার্টির আয়োজনে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাবেশে আসা নেতাকর্মীদের বিনোদনের জন্যই এমন আয়োজন করা হয়েছে জানালেন পার্টির মহাসচিব।
এরপর বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কাজ শুরু হয়। মঞ্চে উপস্থিত আছেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি,পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা,মীর আসুদ, সাইদুর রহমান টেপা,গোলাম কিবরিয়া টিপু,সংসদের প্রধান বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।
 পার্টির মহাসচিব ও মহাসমাবেশ প্রস্ততি কমিটির আহবায়ক জিয়াউদ্দিন বাবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রপতি ও পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদের প্রধান বিরোধী নেত্রী ও পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ এম.পি । এছাড়াও পানিসম্পদ মন্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  
জাতীয় পার্টি সূত্র জানায়, মহাসমাবেশে রোডম্যাপ ঘোষণা করবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন ও নির্বাচন পদ্ধতির সংস্কার করে ব্যক্তির পরিবর্তে দলকে ভোট দেয়ার বিধানের দাবি জানাবেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ