,

বছরের শেষ দিন কাটছে হরতালে

1414569562_0ডেস্ক রির্পোট :জামায়াতে ইসলামীর ডাকা সারা দেশে দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন আজ বুধবার। আজ বছরের শেষ দিন। বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে দিনটি কাটছে।

জামায়াতের বিবৃতি অনুযায়ী, আজ সকাল ছয়টা থেকে প্রথম দিনের হরতাল শুরু হয়েছে। চলবে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবারও একই সময় পর্যন্ত হরতাল পালন করবে দলটি।

মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে এই হরতাল ডেকেছে জামায়াত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজহারুলের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার পর গতকাল মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতালের এই কর্মসূচি দেন।

অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জামায়াতের বিবৃতিতে জানানো হয়েছে।

জামায়াতের দেওয়া এই কর্মসূচির কারণে ২০১৪ সালের শেষ দিন এবং ২০১৫ সালের প্রথম দিন হরতালের কবলে পড়ল।

হরতালের প্রথম দিন কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। রাজধানীর যাত্রাবাড়ীতে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুরে দুটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

হরতালে রাজধানীতে বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে।

সায়েদাবাদ, মহাখালী, গাবতলী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে সকালে ঢাকার বাইরে থেকে দূরপাল্লার বাস এসেছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা