বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৯ সালের মধ্যে আসছে মানব শ্রেণীর কৃত্রিম বুদ্ধিমত্তা !

human-level-ai-is-comingআন্তর্জাতিক ডেস্ক :কৃত্রিম বুদ্ধিমত্তা যখন মানুষের মতো স্মার্ট হয়ে যাবে তখন পুরো বিশ্ব চিরতরে বদলে যাবে। প্রযুক্তিগত পরিবর্তন ভালো বা মন্দ যেকোন ভাবে যখন নিজেই নিরপেক্ষ হয়ে যাবে তখন আসলে কি ঘটবে?

সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তা এতই শক্তিশালী হবে যে এগুলোকে আজগুবি এবং রহস্য-উন্মোচক অংশ হিসাবে বর্ননা করা যাবে। কিছু কিছু ফিউচারিস্ট মনে করেন এই পরিবর্তন এক নতুন দিগন্ত।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে লেখা বইয়ের লেখক রে কুরজইয়েল যিনি বর্তমানে গুগলের বুদ্ধিমান মেশিন তৈরিতে কাজ করেন তিনিও এমনটাই মনে করেন।

টাইম ম্যাগাজিনে লেখা আর্টিকেলে কুরজইয়েল বলেন, বেশির ভাগ মানুষ মনে করে মানব শ্রেণীর কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে এখনো কয়েক দশক বাকি তবে তার মতে ১৫ বছরেরও কম সময়ে এই পরিবর্তন আসছে। তিনি নির্ধারিত ভাবে ২০২৯ সাল উল্লেখ করেন। ইতিমধ্যে আমরা নিচু শ্রেণীর কৃত্রিম বুদ্ধিমত্তা রোগ নির্ণয়ে, শিক্ষা ব্যবস্থায় এবং নতুন প্রযুক্তি উন্নয়নে ব্যবহার করছি।

তবে এখানে কিছু ভয়ের বিষয়ও রয়েছে। সম্প্রতি তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং বিবিসি তে দেয়া এক সাক্ষাতকারে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন মানব জাতির শেষ করে দিতে পারে। আমরা যদি আমাদের চেয়েও বুদ্ধিমান কিছু তৈরি করি তাহলে বিশ্ব যা কিছু ঘটবে তাতে আর আমাদের নিয়ন্ত্রন থাকবেনা।

সবশেষে বলা যায়, ভবিষ্যতের এই বিপদ এড়াতে আমরা আমাদের নিজস্ব সামাজিক আইডিয়া এবং মানুষের অগ্রগতিতে ফোকাস করতে পারি এবং প্রযুক্তিতে সাবধানে সেফগার্ড তৈরি করতে পারি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা