,

বিএনপি আজ এতিমের মত সংলাপের জন্য আওয়ামীলীগের দ্বারে দ্বারে ঘুরছে- তোফায়েল আহমেদ

tofail b bariaনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এমপি বলেন, গাজীপুরে ছাত্রলীগের কর্মসূচীকে মোকাবেলা করার ক্ষমতা নেই বিএনপি’র। প্রতিবাদে হরতাল ডেকে জ্বালাও, পোড়াও এর মধ্য দিয়ে মানুষ মেরেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এগুলো আওয়ামীলীগের কাজ। তিনিই আওয়ামীলীগের এজেন্ট।  বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের মত অকার্যকর রাষ্ট্র বানতে চাই। বিএনপিকে আজ মিডিয়া বাঁচিয়ে রেখেছে। তিনি আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে আয়োজিত জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক বিশাল সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে বহুবার সংলাগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তিনি না এসে হরতাল, অবরোধের মত কর্মসূচী দিয়েছেন। ৫ জানুয়ারীতে সকল দলকে নিয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। বিএনপি মনে করেছিল আওয়ামীলীগ নির্বাচন করতে পারবে না। কিন্তু নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। আজকে তারা এতিমের মত সংলাপের জন্য আওয়ামীলীগের দ্বারে দ্বারে ঘুরছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ২০১৯ সালের আগে আর কোন সংলাপ নয়। বেগম খালেদা জিয়া বলেন আমরা মুক্তিযুদ্ধ করিনি। কিন্তু তিনি তখন পাকিস্তান সেনাবাহিনীর অফিসার্স ক্যাম্পে থেকে আরাম আয়েশে থেকে দিন কাটিয়েছেন। সম্মেলনে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক, খাদ্যমন্ত্রী এডঃ কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী এডঃ আব্দুল মতিন খসরু এমপি, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি, র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, ফয়জুল রহমান বাদল এমপি, এডঃ ফজিলাতুনন্নেছা বাপ্পী এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা