,

‘গাজীপুরের জনসভা থেকে সরে আসা আন্দোলনের কৌশল’

56983_faডেস্ক রির্পোট :সব ধরনের প্রস্তুতি নেয়ার পরও গাজীপুরের জনসভা করা থেকে সরে আসাকে আন্দোলনের কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আন্দোলনের বিভিন্ন কৌশল থাকে। গাজীপুরে সরকারের বাধায় ঘোষণার পরও সমাবেশ না করা আন্দোলনের কৌশলেরই অংশ। আজ সকালে কৃষকদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে  দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। মির্জা আলমগীর জানান, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তিই হচ্ছে কৃষক ও কৃষি। সেই কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে শহীদ জিয়াউর রহমান কৃষকদের সংগঠিত করেছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, বিএনপি নিজের সামর্থ্য ও জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করে। কারও করুণায় নয়। বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে ছিল। জনগণকে সঙ্গে নিয়েই এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। তাই বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়ে যারা বলছে, তাদের বক্তব্য অমূলক। এ সময় কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক তকদীর হোসেন জসিম ও এমএ তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ