,

নিরবের বিরুদ্ধে ঋদ্ধির পিতার মামলা

56980_nirবিনোদন প্রতিবেদক :চলচ্চিত্র অভিনেতা সাখাওয়াত হোসেন নিরবের বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধির পিতা আবু তাহের চৌধুরী। উত্তরা থানা সূত্র এ খবর নিশ্চিত করেছে। গত ২৭শে ডিসেম্বর উত্তরা থানায় নিরবের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন আবু তাহের চৌধুরী। মামলার অভিযোগে তিনি বলেন, তার মেয়ে তাশফিয়া তাহের চৌধুরীর সঙ্গে এক চিকিৎসকের বিয়ে ঠিক হয়েছিল। ২৭শে ডিসেম্বর দুপুরে তাশফিয়া একটি অনুষ্ঠানের জন্য সাজগোজ করতে উত্তরা পারসোনা শাখায় গেলে নিরব তাকে অপহরণ করে। উল্লেখ্য, গত ২৬শে ডিসেম্বর রাতে বিয়ে করেন নিরব। কনে ঋদ্ধির সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছিল বলে জানিয়েছেন এ মডেল-অভিনেতা। অবশেষে তার নিজস্ব পারিবারিক আয়োজনের মধ্যে দিয়ে তিনি ঋদ্ধির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। বিয়েতে নিরবের পরিবারের সদস্যদের পাশাপাশি তার ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে মিডিয়ার তেমন কেউ ছিলেন না। এ বিষয়ে নিরব বলেন, নিজের পছন্দে এবং পারিবারিক আয়োজনে বিয়ে করেছি। তাই বেশ ভাল লাগছে। অন্যরকম অনুভূতি কাজ করছে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাইছি। তাশফিয়া নর্থসাউথ ইউনিভার্সিটির স্থাপত্য বিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। বিয়ের পর তার ফেসবুক প্রোফাইলে নিরবের সঙ্গে একটি আংটি ধরে থাকার ছবি সোমবার আপলোড করা হয়। নিরবও তার ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে লিখেন ‘এটি সত্যি ঘটনা’।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর