,

সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ফখরুল

bnp-fuk_197600ডেস্ক রির্পোট :বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, গাজীপুরে সরকারের বাধায় ঘোষণার পরও সমাবেশ না করা আন্দোলনের কৌশলেরই অংশ।

মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কৃষক দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।
এ সময় কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, এমএ তাহের ও তকদির হোসেন জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নিজের সামর্থ্য ও জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করে। কারও করুণায় নয়। বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়েই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
তিনি বলেন, আন্দোলনের বিভিন্ন কৌশল থাকে।বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়ে যারা কথা বলছে, তাদের বক্তব্য অমূলক।
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তিই হচ্ছে কৃষক ও কৃষি। সেই কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে শহীদ জিয়াউর রহমান কৃষকদের সংগঠিত করেছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ