,

আশুগঞ্জে ট্রাক-সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত-১ : আহত-৬

CNG-29নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে হোটেল রাজমনির সামনে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি অটোরিক্সার চালক নিহত হয়েছে। এসময় সিএনজির অটোরিক্সার আরো ৬যাত্রী আহত হয়েছে। নিহতের নাম কামাল হোসেন (৩৫)। সে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। আহতদের স্থানীয় ডে-নাইট হসপিটাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (তদন্ত) মহিউদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাক্ষণবাড়িয়া থেকে নরসিংদীর রায়পুরাগামী একটি সিএনজি অটোরিক্সা ও আশুগঞ্জ থেকে বিশ্বরোডগামী মালবাহী ট্রাকটি সোনারমপুর এলাকা অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষে হলে সিএনজি অটোরিক্সাটি ধুমরে মুচরে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির চালক কামাল হোসেন নিহত হয়। আহত সবাই ব্রাক্ষণবাড়িয়ায় কনে দেখে বাড়িতে ফিরছিল। আহতদের মধ্যে ২জন পুরুষ, ৩ জন মহিলা ও ১জন শিশু। আহত সবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীরামপুর গ্রামের এবং সবাই একই পরিবারের সদস্য। আহতরা হলো দিলিপ সাহা (৩৫), লক্ষী রাণী সাহা (২৫), রীণা রানী সাহা (৩০), হেনা রানী সাহা (৫৫) সুকান্ত সাহা (১৬), শিশু নিলয়(১২)। আহতদের মধ্যে দিলিপ সাহার অবস্থা আশংকা জনক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ