শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Nasirnagar Pictureআকতার হোসেন ভুইয়া :  উপজেলা যুব উন্নয়ন বিভাগের উদ্যোগে “লড়ছে যুব লড়বেই,সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই ” শীর্ষক দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ,যুব উন্নয়ন বিভাগের উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন,সহকারি কমিশনার ভূমি আবদুল্লা আল মামুন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গণেশ চন্দ্র মন্ডল,উপজেলা সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেন,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তাজিরুল ইসলাম ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া । কর্মশালায় উপজেলার ৪০ জন যুব প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।