,

কমলাপুরে কাভার্ড ভ্যান-ট্রেন সংঘর্ষে নিহত ৩

56842_ffডেস্ক রির্পোট :কমলাপুর রেলওয়ে স্টেশনের ডিপোতে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় আরও অন্তত ১১জনকে হাসপাতালে নেয়া হয়েছে। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি বেলা ১২টা ৫০ মিনিটে স্টেশনে প্রবেশের সময় ডিপোতে থাকা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের বগিতে ধাক্কা দিলে ট্রেনটির ইঞ্জিনের পাশের বগি লাইনচ্যুত হয়। বিপুল যাত্রীবোঝাই বগি লাইনচ্যুত হওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। মাসুদ নামের ট্রেনের এক যাত্রী জানান, দুর্ঘটনার পর অন্তত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে পাঠানো কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক ছিল। দুর্ঘটনার খবর শোনে রেলপথ মন্ত্রী মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা মেডিকেল থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, সেখানে ১১জনকে আহত অবস্থায় নেয়া হয়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ