বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের ঠান্ডায় ত্বক বাঁচাতে

a37aef4476af0cc3bddfa50bce0d8b8a-WINTER-SKINলাইফস্টাইল ডেস্ক :হাড়কাঁপানো শৈত্যপ্রবাহের কবলে না পড়লে আমাদের শীতকালটা তো দারুণই। কুয়াশার চাদর মুড়ি দেওয়া ভোর, ঠান্ডা ঠান্ডা দিনে সূর্যের হঠাৎ উঁকিঝুঁকি, পিঠা-পুলিতে শীতের সন্ধ্যার জম্পেশ আড্ডা! মৌসুমটাই এমন যে আলসেমি করতে ইচ্ছে করে! মিষ্টি মিষ্টি শীতে আরেকটু আরাম চাইতে গিয়ে আমরা কত কিছুই না করি। কিন্তু বাড়তি আরাম চেয়ে এমন কিছু করা ঠিক হবে না যা আমাদের ভোগাবে। টিএনএন অবলম্বনে এ প্রতিবেদন থেকে জেনে নিন শীতকালে ত্বক ঠিকঠাক রাখতে যেসব ভুল এড়িয়ে চলতে হবে।



গরম পানিতে গোসল

শীতের ঠান্ডায় হালকা গরম পানিতে বাথটাবে গা ডুবিয়ে রাখা কিংবা গোসল করে নেওয়ার চেয়ে আরাম আর কিছুতেই হয়তো নেই। কিন্তু মনে রাখতে হবে যত বেশি সময় ধরে আপনি গরম পানিতে শরীর ভেজাবেন, তত দ্রুত আপনার ত্বকে থাকা প্রাকৃতিক তেল ঝরে যাবে। গরম পানি ত্বককে শুষ্ক করে দেয়। ফলে ১০ মিনিটের বেশি সময় ধরে বাথটাবে গরম পানিতে থাকা কিংবা গোসল করতে থাকা ঠিক হবে না। আর গোসল শেষে তোয়ালে দিয়ে গা ঘষে না মুছে আলতো করে গা মুছে নিন। গোসলের পর একটা ময়েশ্চারাইজিং লোশন বা উপযুক্ত তেল ব্যবহার করুন।



হিটার চালিয়ে রাখা

শীতের ঠান্ডায় ঘর গরম রাখতে অনেকেই বেশি তাপমাত্রায় হিটার চালিয়ে রাখেন। কিন্তু বেশি সময় ধরে এটা করা একেবারেই ঠিক না। ঠান্ডা বেশি লাগলে আরামদায়ক গরম কাপড়-চোপড় পরুন। বেশি তাপে দীর্ঘক্ষণ রুম হিটার চালিয়ে গা গরম করা ত্বকের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। এটা থেকে ত্বকে ফুসকুড়ি উঠতে পারে। এ ছাড়া, মাথাব্যথাসহ অন্যান্য স্বাস্থ্য-সমস্যাও তৈরি করতে পারে। সবচেয়ে ভালো হচ্ছে কয়েক স্তরে কাপড় পরা। উল বা সিনথেটিক যে গরম পোশাকই পরেন না কেন প্রথমে গায়ে সুতি কাপড় বা আরামদায়ক অন্য কিছু পরে নিন। এতে আরমও বেশি পাবেন, ত্বকও ভালো থাকবে।



সানস্ক্রিন ব্যবহার না করা

সূর্যের খরতাপ গায়ে লাগছে না মানেই যে আপনি অতিবেগুনি রশ্মির হাত থেকে বেঁচে যাচ্ছেন বিষয়টা মোটেই সে রকম নয়। তাপমাত্রা যা-ই হোক না কেন ত্বকের জন্য ক্ষতিকর এই রশ্মি থেকে রেহাই পেতে পরিমিত সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। ১৫ থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রাতেও আপনার ত্বকের ধরন অনুযায়ী কোনো সানস্ক্রিন লোশন বা জেল ব্যবহার করতে পারেন।



শীতে পানি কম খাওয়া

ঠান্ডার মধ্যে কে-ই বা পানি খেতে চায়! ফলে অনেকেই হয়তো শীতে পানি কম খান। কিন্তু শীতকালে ঘাম ঝরছে না মানে যে আপনার শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে না, তা কিন্তু নয়। ঘাম না ঝরলেও শীতকালে ঠান্ডা নিঃশ্বাসের মধ্য দিয়ে শরীর থেকে পানি কমে। আর বাইরের ঠান্ডা আর শরীরের তাপমাত্রার কারণে এই মৌসুমে বারবার প্রস্রাব করতে হয় অনেককেই। শীতকালে একটু কুসুম গরম পানি পান করলে যেমন আরাম পাওয়া যায়, তেমনি তা শরীরের জন্যও ভালো।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা