,

কসবায় মোখলেছুর রহমান ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Scolarship-2014শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মো. মোখলেছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশন সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুল মালেক মাস্টার জানান, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। ২৫তম মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক শিকদার, ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মো. মোখলেছুর রহমান, সহ-সভাপতি বেগম হাসিনা মোখলেছ, সহকারি অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, সাংবাদিক অলিউল্লাহ সরকার অতুলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের ট্যালেন্ডপুল ও সাধারণ বৃত্তি এবং সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে সম্মাননা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এর যাবতীয় ব্যয় প্রতিষ্ঠাতা নিজস্ব তহবিল থেকে যোগান দিয়ে থাকেন।
পরীক্ষা পরিচালনা করেন, প্রধান শিক্ষক নাছিমা বেগম, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুল হামিদ, সাবেক প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
 


 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর