বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পিকে’র প্রশংসায় পঞ্চমুখ এল কে আদভানি

56682_PKবিনোদন প্রতিবেদক :ভারতীয় জনতা পার্টির সিনিয়র নেতা এল কে আদভানি সম্প্রতি আমির অভিনীত ‘পিকে’ ছবিটি দেখেছেন। ছবিটি দেখে প্রশংসায় পঞ্চমুখ তিনি। এই ছবির পক্ষে সাফাইও গেয়েছেন তিনি। একটি হিন্দুবাদী সংগঠন কিছুদিন ধরেই ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ ছিল এ ছবিতে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে জিহাদি মনোভাব প্রকাশ করা হয়েছে। কিন্তু ছবিটি দেখার পর তাদের দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন আদভানি। ছবিটি সবাইকে দেখার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। এল কে আদভানি তার বক্তব্যে বলেন, এটি একটি অসাধারণ ছবি। মনে রাখার মতো কাজ করেছেন রাজকুমার হিরানি ও আমির খান। তাদেরকে আমি সাধুবাদ জানাই। আর আমি চাই সবাই ছবিটি দেখুক। কারণ, এ ছবি থেকে অনেক কিছু শেখার আছে। এ ছবির বিরুদ্ধে যারা কথা বলছে তারা নিজেরাই ভুলের মধ্যে রয়েছেন। উল্লেখ্য, এরই মধ্যে ‘পিকে’ রেকর্ড ব্যবসা করেছে ভারতসহ সারাবিশ্বে। ছবিটি চলতি বছরসহ বলিউড ইতিহাসের সর্বাধিক ব্যবসা সফল ছবিতে পরিণত হবে বলেও মনে করছেন কেউ কেউ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা