,

বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনা, দীর্ঘ যানজট

56672_thumb_jডেস্ক রির্পোট :ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর শনিবার মধ্যরাতে ঢাকা ও উত্তরবঙ্গীগামী ১০টি বাস ও ট্রাক দুর্ঘটনা কবলে পড়ায় সেতুর দু’পাড়ে রাতভর যানজট দেখা দিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেতু কর্তৃপক্ষ ও পুলিশকে নির্র্ঘুম রাত কাটাতে হয়েছে। এ ঘটনার জন্য কর্তৃপক্ষ চালকদের অসচেতনতাকে দায়ী করেছেন। এদিকে, সকাল ৮ টা পর্যন্ত সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি পর্যন্ত প্রায় ১০/১২ কিঃমিঃ দীর্ঘ যানজটের কারণে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী বেশ কিছু যানবাহনকে বিকল্প পথে সিরাজগঞ্জ শহর হয়ে সেতু পারাপার হতে দেখা গেছে। 

সেতু রক্ষনাবেক্ষন কর্তৃপক্ষের ট্রাফিক কন্ট্রোল বিভাগের দায়িত্বপ্রাপ্ত পেট্রলম্যান মাসুদ খন্দকার সেতুর ওপর এবং পূর্বপাড়ে ১০টি ট্রাক ও বাস দুর্ঘটনার বিষয়টি স্বীকার করেছেন। 

একই দফতরের প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক জানান, চালকরা একদিকে অসচেতন, অন্যদিকে ঘন কুয়াশা। যে কারণে একের পর এক পিছন থেকে ধাক্কা লেগে সেতুর উপর যানজটের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনা কবলিত যানবাহন সরাতে সেতু কর্তৃপক্ষের মাত্র একটি রেকার রয়েছে, সেটিও মান্ধাতা আমলের। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে সারারাতই সেতুতে কর্তব্যরতদের নির্ঘুম রাত কাটাতে হয়েছে। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শনিবার সারারাতই যানজট ও যানবাহনের ধীরগতি থাকলেও রোববার সকাল থেকে তা কমতে শুরু করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ