শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেবে- মোক্তাদির চৌধুরী এমপি

robiul alamনিজস্ব প্রতিবেদক : বিজয়নগরের চান্দুরায় বিদ্যুতের সাব-ষ্টেশন উদ্বোধনকালে প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব বাংলােদশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ব্রাহ্মণবািড়য়া সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম.উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেছেন,বর্তমান সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেবে। যেসব এলাকায় বিদ্যুত নেই সেইসব এলাকায় দ্রুত বিদ্যুত সংযোগ দেওয়া হবে। সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতপৌছে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই এদেশের উন্নয়ন হয়, আর বিএনপি ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়। আজ রবিবার সকাল ১১টায় বিজয়নগরের চান্দুরায় চার কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যায়ে ৩৩/১১কেভি উপকেন্দ্রের(সাব-ষ্টেশন) উদ্বোধন অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মোক্তাদির চৌধুরী এমপি আরো বলেন,শেখ হাসিনাই পারে,শেখ হাসিনাই পারবে এদেশের মানুষের ভাগ্যোন্নয়ন করতে ইনশাল্লাহ। তিনি বলেন, সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও আমরা খাদ্যপন্য রপ্তানি করছি। বিএনপির আমলে আমাদের কৃষকরা সারের পিছনে দৌড়াত,আর এখন কৃষকের পেছনে সার দৌড়াই। তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১সালের মধ্যে বাংলােদশ কে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে রূপান্তরিত করা হবে। ব্রাহ্মণবািড়য়া হবে মুক্তিযোদ্ধের পক্ষের একমাত্র ঘাটি,এখানে রাজাকার ও সন্ত্রাসীদের কোন ঠাই হবেনা। বিজয়নগরে ইতিমধ্যে উন্নয়নের জোয়ার বইছে। আগামী দিনে বিজয়নগর বাসির সহযোগীতায় আরো ব্যাপক উন্নয়ন করে যেতে চাই।বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডঃ তানভীর ভূইয়ার সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবািড়য়া পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল ওয়ারিদ।অনুষ্টানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন বাংলােদশ পল্লী উন্নয়ন বোর্ডের তত্তবধায়ক প্রকৌশলী মোঃ নুরুল হক,বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভুইয়া,বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ জহিরুল ইসলাম ভুইয়া,আওয়ামী লীগনেতা কুতুব উদ্দিন চৌধুরী সেলিম,বিজয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি প্রমুখ।বিজয়নগর উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মামুনের পরিচালনায় অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবািড়য়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,বাংলােদশআওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সহ সভাপতি মোঃ মঈন উদ্দিন মঈন,জেলা যুবলীগের সহ সভাপতি মোঃ জহির,ব্রাহ্মণবািড়য়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ আফজাল হোসেন নিছার,পল্লী বিদ্যুতের সহকারি জেনারেল ম্যানেজার কারিগরি খুরশিদআলম,আখাউড়া পল্লী বিদ্যুতের ডিজিএম মামুনুর রশীদ,ব্রাহ্মণবািড়য়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া,বিজয়নগর উপজেলা যুবলীগের সভাপতি জিয়াউল হক বকুল,সাধারন সম্পাদক রাসেল খান।অনুষ্টানে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন এসময় উপস্থিত ছিলেন।