,

আনুশকাকে কোহলির আরও এক ‘চুমু’

3c7c7d0c623c1c1afd2f4d71ede0f47e-Kohli-kissttক্রীড়া ডেস্ক :কদিন আগে মুক্তি পেয়েছে আনুশকা শর্মার ‘পিকে’। আনুশকা কাঁপাচ্ছেন বক্স অফিস। আর তাঁর বাস্তবের নায়ক বিরাট কোহলি কাঁপাচ্ছেন ‘বক্সিং ডে’ টেস্ট! সে কারণেই বোধ হয় প্রিয়তমের খেলা দেখতে এমসিজিতে হাজির আনুশকা। কোহলি নিরাশ করেননি। দুর্দান্ত সেঞ্চুরিটির পর বাতাসে ভাসিয়ে দিয়েছেন চুমু! সে চুমুর ঠিকানা? আনুশকা!



নাথান লায়নকে বাউন্ডারি মেরেই স্বভাসুলভ ভঙ্গিতে সেঞ্চুরি উদযাপন করলেন কোহলি। এরপর ব্যাটে চুমু এঁকে সেটি ভাসিয়ে দিলেন গ্যালারির দিকে! আনুশকা করতালি দিয়ে জবাব দিলেন কোহলির অর্জনকে।



টিভি ধারাভাষ্যে থাকা সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন ও হার্শা ভোগলে বিষয়টি নিয়ে মেতে উঠলেন উপভোগ্য এক রসিকতায়। তবে আনুশকার মধ্যে তেমন উচ্ছ্বাস দেখা গেল না। গাভাস্কার বললেন, ‘নির্ভারচিত্তেই সে (আনুশকা) কোহলির খেলা দেখছে।’ দিনের বাকি সময়টায় একাধিকবার টিভি ক্যামেরা গেল আনুশকার দিকে। মেলবোর্নের মনোযোগটা দারুণভাবেই আজ নিজের দিকে টেনে নিয়েছিলেন বলিউড তারকা! সূত্র: স্টারস্পোর্টস ১।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ