,

তিন যুবক যেভাবে উদ্ধার করল জিহাদকে (ভিডিওসহ)

jehadডেস্ক রির্পোট : টানা ২৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর ও আবিশ্রান্ত অভিযানের পর অবশেষে তিন যুবকের প্রচেষ্টায় উদ্ধার হলো শিশু জিহাদ।

জিহাদ পাইপে নেই বলে ঘোষণা দিয়ে উদ্ধার অভিযান স্থগিত করার ২ মিনিট পরই উদ্ধার করা হলো চার বছরের এই শিশুকে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে মাঠসংলগ্ন পানির পাম্পের ৩শ ফুট গভীর পাইপে পড়ে যাওয়ার পর শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালায় ফায়ার সার্ভিস কয়েকটি ইউনিট সাধারণ মানুষরা। কিন্তু রাত ভর প্রচেষ্টার পর আজও (শনিবার) বেলা গড়িয়ে গেলেও যখন শিশুটির কোন খোঁজ মিলছিলনা ঠিক তখনই ঘোষণা এল উদ্ধারকাজের সমাপ্তির। আর এই ঘোষণার ঠিক ২ মিনিট পরই জিহাদকে রশি দিয়ে টেনে তুলেন তিন যুবক।

শিশুটিকে উদ্ধারে কাজ করেন মজিদ, লিটু ও আনোয়ার। তাদের তৈরিকৃত একটি ক্যাচারের মাধ্যমে জিহাদকে টেনে তোলা হয়। তাকে প্রায় ২৩৫ ফুট নিচ থেকে ওই যন্ত্রটি দিয়ে টেনে তোলা হয়েছে। ক্যাচারটি লোহার রড এবং জাল দিয়ে তৈরি। এ ক্যাচারে কেউ ডুকে পড়লে আর বের হতে পারবে না।

জিহাদ উদ্ধারের পর ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেয়া যুবক লিটু সাংবাদিকদের বলেন, 'আমি গতকাল রাতে সাভারের হেমায়েতপুর থেকে এসেছি। এখানে এসে আরো কয়েকজন মেকানিকের সঙ্গে কথা বলে ক্যাচার তৈরি করি। রাত ৩টার দিকে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করি। আজ দুপুরে ক্যাচারের মাধ্যমে শিশুটিকে টেনে তুলতে সক্ষম হই।'

এর আগে ফায়ার সার্ভিস প্রথমে শিশুটিকে রশি ফেলে উদ্ধারের চেষ্টা করে। তারপর রশিতে কাঠ বেঁধে দেয়া হয়। সে প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় রশির সঙ্গে পাইপে একটি বস্তা দেয়া হয়। সর্বশেষ ক্রেন দিয়ে পাইপটি টেনে তোলার চেষ্টা করা হলেও সেটি সফল হয়নি। রাত ৩টার দিকে ৩শ' ফুট গভীর পাইপে শিশু জিহাদের অবস্থান জানতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা পাঠানো হয়।

কিন্তু, উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ক্যামেরা নামানোর পর একেবারে শেষ প্রান্তে তেলাপোকা, টিকিটিকিও দেখা গেছে। কিন্তু শিশুর কোনো শরীর দেখা যায়নি।

https://www.youtube.com/watch?v=EUzRwkSnVGI

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা