বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ সরকার ক্ষমতায় টিকতে পারবে না: জেবেল রহমান

jebel-rahman-ganiডেস্ক রির্পোট :পৃথিবীর ইতহাস প্রমাণ করে জোর-জবরদস্তি আর নির্যাতন-নিপীড়নের মাধ্যমে কোনো অপশক্তি বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। বর্তমান ফ্যাসিবাদী ও অবৈধ সরকারও ক্ষমতায় টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের নেতা জেবেল রহমান গানি।

শনিবার দুপুরে গাজীপুরের টংগীতে ‘গাজীপুরে ১৪৪ ধারা জারির’ প্রতিবাদে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ গাজীপুর জেলা আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য এ সব কথা বলেন।

জেবেল রহমান গানি বলেন, দেশ ভয়াবহ সংকটে নিপতিত। সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসনে দেশ ও মানুষ জর্জরিত। দেশের প্রতি দায়বদ্ধতা না থাকায় সরকার যেন বেপরোয়া হয়ে উঠেছে। সরকারকে মনে রাথতে হবে আন্দোলনের আগুন জ্বলে উঠলে সে আগুন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেত পারে।

গাজীপুরে সরকারের ১৪৪ ধারা জারি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দেশের বিভিন্নস্থানে বিরোধীদলের নেতাকর্মীদের গণগ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন তিনি।

এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, বর্তমান জালিম সরকারের হাত থেকে মুক্তি পেতে হলে গণআন্দোলনের কোনো বিকল্প নেই। সরকারের অত্যাচার নির্যাতনে সাধারণ মানুষ আজ অতীষ্ট হয়ে পড়েছে। হত্যা-রাহাজানি-ছিনতাই-নারীদের সম্ভ্রমহানি আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতার স্বার্থে, দেশ ও মানুষের কল্যাণের স্বার্থে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংলাপের আয়োজন জরুরি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বেনজির আহমেদ বলেন, সারা দেশে গ্রেফতার নির্যাতনের মাধ্যমে, বিরোধী দলের সভা-সমাবেশে ১৪৪ ধারা জারি আর হামলা করে সরকার দেশটাকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। এভাবে সরকার তার শেষ রক্ষা হবে না, গণআন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হবে।

ন্যাপ গাজীপুর জেলা সভাপতি অধ্যক্ষ বেনজির আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, যুগ্ম-মহাসচিব মোড়ল আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মো. শহীদুননবী ডাবলু, জেলা নেতা এ্যাডভোকেট এম এ আজিজ, বাসেদ আহমেদ, আল-মামুন ভূঁইয়া, শরিফুল আলম মনি, সৈয়দ মিজানুর রহমান, আবদুর রহিম মাস্টার, মো. নাজিমউদ্দিন প্রধান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা