,

জেলা আওয়ামী লীগে সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন এ্যাড. কামরুজ্জামান আনছারি

ansaray pic 27.12.14নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১০ বছর পর আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটি সহ সম্পাদক ও আশুগঞ্জের কৃতি সন্তান এ্যাড. কামরুজ্জামান আনছারি। সম্মেলনকে ঘিরে তিনি ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন, পাশপাশি তিনি ব্যাপক গণসংযোগও চালিয়ে যাচ্ছেন।
এক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মাঠ কাপানো ছাত্রনেতা হিসাবে এ্যাড.কামরুজ্জামান আনছারির সারাদেশে ব্যাপক পরিচিতি রয়েছে। ৯০’ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রথম সারিতে থেকে নেতেৃত্ব দিয়েছেন। এছাড়া দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে রাজপথে নেতেৃত্বে ছিলেন এ্যাড. কামরুজ্জামান আনছারি। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে যখন ১/১১ এর সরকার গ্রেফতার করে কারাগারে নিয়ে যাচ্ছিলেন তখন হাতে গোণা যে কয়েকজন নেতা রাজপথে জীবনবাজি রেখে গাড়িবহর অবরোধ করেছিল তার মধ্যে এ্যাড. কামরুজ্জামান আনছারি ছিলেন অন্যতম। তিনি বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটিতে ৯১’ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
সম্মেলনে প্রার্থী হওয়া নিয়ে এ্যাড. কামরুজ্জামান আনছারি বলেন, জেলা আওয়ামী লীগে যারা অতীতে নেতেৃত্বে ছিলেন তারা আমাদের গৌরব আর ঐতিহ্যের ব্যাক্তিবর্গ। আমরা চাই শীর্ষ দুই পদে যারা আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন তারাই নেতেৃত্বে আসুক। তিনি আরও বলেন, সম্মেলনের সম্মানীত কাউন্সিলর ডেলিগেট চাইলে আমি সাধারণ সম্পাদক হতে পারলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগকে আরও শক্তিশালী এবং গৌরব ফিরে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।


 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা