,

সৌদি আরবে পরিবার ভিসা ৬ মাস

ksa visa 26ডেস্ক রির্পোট : সৌদি আরবে বিভিন্ন দেশের কর্মরত প্রবাসিদের সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করতে গেলে তাদের ভিসার মেয়াদ সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত বহাল থাকবে। দেশটিতে কর্মরত কারো সঙ্গে তার পরিবারের সদস্যরা সৌদি আরবে যাওয়ার পর তার পাসপোর্টে ওই নির্ধারিত সময় অতিবাহিত করার বিষয়টি উল্লেখ থাকবে যা কম্পিউটারে তথ্য হিসেবে জমা রাখবে পাসপোর্ট অফিস। নির্ধারিত সময় ফুরিয়ে গেলে পাসপোর্ট অফিস থেকে তার খোঁজ নেয়া শুরু হবে যে সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করছে কি না।

সৌদি আরবের পাসপোর্ট বিভাগের কর্মকর্তা লে. কর্নেল আহমেদ বিন ফাহাদ আল লুহাইডান বিষয়টি আরব নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পাসপোর্ট বিভাগ এধরনের কার্যক্রম চালু করেছে যেখানে সৌদি আরবে কর্মরত কারো পরিবারের সদস্য বেড়াতে এলে ৬ মাসের বেশি অতিবাহিত করছে কি না তা স্বয়ংক্রিয়ভাবে তদারকি করা হবে।

এ বছরের শুরুতে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নাইফ দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকদের কোনো স্বজন এসে থাকলে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্যে এ বছরের শেষ পর্যন্ত সময় সীমা বেঁধে দেন। বিভিন্ন দেশ থেকে উমরা পালন বা বেড়াতে আসার পর অনেক মানুষ অবৈধভাবে সৌদি আরবে থেকে যায় এবং এ বিষয়টি নিয়ন্ত্রণের জন্যে দেশটির সরকার এধরনের ভিসার মেয়াদ ৬ মাস পর্যন্ত করে দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা