,

আখাউড়া-লাকসাম রেল উন্নয়নসহ ৮ প্রকল্প অনুমোদন

govt-logoডেস্ক রির্পোট : আখাউড়া-লাকসাম রেল উন্নয়ন প্রকল্পসহ মোট আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১০ হাজার ৬২৫ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থ তহবিল (জিওবি) ২৫২৯.৫০ কোটি টাকা। সংস্থার নিজস্ব তহবিল ২৬১৮.৪১ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য থেকে আসবে ৫ হাজার ৪শ’ ৭৮ কোটি টাকা।

প্রকল্পগুলো হলো- আখাউড়া-লাকসাম পর্যন্ত ডুয়েল  গেজ ডাবল রেল লাইন নির্মাণ এবং বিদ্যমান রেল লাইন ডুয়েল গেজে রূপান্তর।

এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৬ হাজার ৫০৪ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ২৬ কোটি এবং এডিবি দেবে ৫ হাজার ৪৭৭ কোটি টাকা।

প্রিপেইড মিটারিং প্রজেক্ট অব ফাইভ এনওসিএস ডিভিশন আন্ডার ডিপিডিসি বাস্তবায়ন প্রকল্প। এতে ব্যয় হবে ২২৪ কোটি ৪২ লাখ টাকা।

মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় হবে ৯৮১ কোটি ৯০ লাখ টাকা।

বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প। এটিতে ব্যয় হবে এক হাজার ৭০৯ কোটি ৭৭ লাখ টাকা।

গুরুত্বপৃর্ণ নয়টি ব্রিগ নির্মাণ প্রকল্প। এটিতে ব্যয় হবে ৩০৫ কোটি ৬১ লাখ টাকা।

৬৪ জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা ল্যাব স্থাপন প্রকল্প। এটিতে ব্যয় হবে ২৯৮ কোটি ৯৮ লাখ টাকা।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প। এটিতে ব্যয় হবে ৯৯ কোটি ৩১ লাখ টাকা।

এছাড়া স্নাতক ও সম্মান পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার জন্য একটি প্রকল্প হতে নেয়া হয়েছে। এটিতে ব্যয় হবে ৫০১ কোটি ২৬ লাখ টাকা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা