,

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা

tareq main photoআমিরজাদা চৌধুরী : বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং সিআর ৯১৭/২১৪)।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ বাদি হয়ে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান সিদ্দিকীর আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় বিএনপি’র যুগ্ম মহা-সচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোঃ নাসির উদ্দিনকেও আসামী করা হয়েছে। তারা ওই বক্তব্য সমর্থন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
বিজ্ঞ আদালত ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে পরবর্তী আদেশের জন্য আগামী ১০ ফেব্রুয়ারী মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
মামলার বাদি জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ তার অভিযোগে উল্লেখ করেন, আসামীরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধাচারনকারী, শত্রু। ১নং আসামী তারেক রহমান গত ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “রাজাকার ও খুনি” বলেছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও কটুক্তি করেছেন, যা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়।
বাদী অভিযোগ করেন, তারেক রহমান জাতির জনককে দেশ ও জনগনের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে এ ধরণের বক্তব্য দিয়েছেন। অবমাননাকর এ বক্তব্য মানহানিকর। এ বক্তব্যে বাংলাদেশের মানুষের মনেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আদালত সূত্র জানায়, বিজ্ঞ আদালত ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে পরবর্তী আদেশের জন্য আগামী ১০ ফেব্রুয়ারী মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
বাদির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নাজমুল হাসান রুবেল। তিনি বলেন, বিজ্ঞ আদালত ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে পরবর্তী আদেশের জন্য আগামী ১০ ফেব্রুয়ারী মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

এদিকে মামলা দায়ের করার পর ছাত্রলীগ নেতাকর্মীরা আদালত এলাকায় মানববন্ধন করে। তারা  তারেক রহমানকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
 
অন্যদিকে মামলা দায়েরের প্রতিবাদে তাৎক্ষণিক বিএনপি সমর্থক আইনজীবীরা আদালত এলাকায় বিক্ষোভ করে। এসময় তারা মামলা প্রত্যাহারের দাবি জানান। পরে জেলা ছাত্রদল নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ