বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব সেরা রিয়াল

a174aed10d1dc8146bb438bb4d4c5a2d-Real-Madrid-Imageক্রীড়া ডেস্ক :ক্লাব বিশ্বকাপের শিরোপাটা যে রিয়ালেরই হচ্ছে, সেটা অনুমিতই ছিল। আর্জেন্টিনার সেন্ট লরে​​ঞ্জো যে ইউরোপ-সেরা রিয়ালের কাছে কোনো বাধা হয়ে দাঁড়াবে না সেটা প্রমাণ করতেই যেন কাল মাঠে নেমেছিল কার্লো আনচেলত্তির দল। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জয়েরও একটা তাড়না ছিল। লরেঞ্জোকে ২-০ গোলে হারিয়ে বছরটা দারুণভাবেই শেষ করেছে ব্লাঙ্কোসরা।

রিয়ালের পক্ষে জয়সূচক গোল দুটি এসেছে সার্জিও রামোস ও গ্যারেথ বেলের কাছ থেকে।

তারপরেও শনিবার রাতের ম্যাচটি কিন্তু রিয়ালের জন্য খুব সহজ কিছু হয়নি। ইতিহাস, ঐতিহ্য ও শক্তিমত্তায় অনেকটা এগিয়ে থাকা রিয়াল খেলার প্রথম আধ ঘন্টায় তেমন কোনো সুযোগই সৃষ্টি করতে পারেনি। টানা ২১টি ম্যাচ জিতে লরেঞ্জোর বিপক্ষে মাঠে নামা রিয়ালকে এসময় একটু বিব্রতই দেখাচ্ছিল। মরক্কোর মারাকেশ স্টেডিয়ামে রিয়ালের সমর্থকেরাও ছিলেন বেশ উৎ​কণ্ঠায়। কিন্তু ৩৭ মিনিটে সমর্থকদের আনন্দে ভাসিয়ে রিয়ালকে এগিয়ে দেন সার্জিও রামোস। টনি ক্রুসের কর্নার থেকে দুর্দান্ত হেডে লরেঞ্জোর জালে বল জড়িয়ে দেন এই মাদ্রিদিস্তা।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে গোলরক্ষকের ভুলে বাজে এক গোল খেয়ে বসে লরেঞ্জো। ইসকোর পাস থেকে ডি বক্সের মধ্যে দাঁড়িয়ে ড়োলে শট নেন গ্যারথে বেল। বলটি অবশ্য সহজেই ফি​িরয়ে দিতে পারতেন লরেঞ্জো গোলরক্ষক সেবাস্তিয়ান তোরিকা। কিন্তু বলটি তাঁর হাতের ফাঁক গোল চলে যায় গোলে।

দুই গোলে এগিয়ে​ যাওয়ার পর রিয়াল ব্যবধানটাকে বাড়াতে পারতো আরও। ৭৩ মিনিটে করিম বেনজেমার শটটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচ শেষে স্বভাবতই উচ্ছ্বাস ঝরেছে কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠে। তিনি বলেছেন, সর্বজয়ী রিয়ালের জন্য এই শিরোপার গৌরবটি অপেক্ষাই করছিল।, ‘এই শিরোপাটা আমাদের পাওনা ছিল। এটি আমাদের অপেক্ষায় ছিল। কোনো সন্দেহ নেই আমরা এই শিরোপার যোগ্যতর দল। আমরা এখন বলতেই পারি, “রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ফুটবল দল।”’

২০১৪ সালে চতুর্থ শিরোপা ঘরো তুলল রিয়াল। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে স্বভাবতই এসেছে দারণ সাফল্য-মণ্ডিত এই বছরের স্তুতিগাথা। কোচ আনচেলত্তিও দারুণ খুশি সফল একটি বছর কাটিয়ে, ‘এই বছরটা দারুণ গেছে। সত্যিই এই বছরটা সারাটা জীবন মনে রাখবে রিয়াল-সংশ্লিষ্টরা। আমরা এখন সত্যিকারের একটি দল। দারুণ একটা পরিবারও।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা