,

দাঁত পড়লে স্মৃতি কমে

1146e469086f28fb9378339610bb5d19-TOOTH_MEMORYলাইফস্টাইল ডেস্ক : সব দাঁত পড়ে গেছে এমন বুড়ো-বুড়ির স্মৃতিশক্তি দাঁত পড়েনি এমন সমবয়সীদের তুলনায় দ্রুত কমতে থাকে। পাশাপাশি প্রাকৃতিক দাঁত হারাতে থাকা বয়স্ক ব্যক্তিদের হাঁটার গতিও দাঁত হারাননি এমন প্রবীণদের তুলনায় ধীর হয়ে আসতে পারে। যুক্তরাজ্যের গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণার ফল থেকে এ সিদ্ধান্তে পৌঁছেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক গিওর্গিও সাকো বলেছেন, ‘দাঁত হারানোটা বেশি বয়সে মানসিক ও শারীরিক অক্ষমতার আগাম বার্তা দিতে পারে। বিশেষ করে ৬০ থেকে ৭৪ বছর বয়সীদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য।’ তিনি আরও জানান, এই সক্ষমতা কমে যাওয়ার পেছনে জীবনযাপনের ধরন থেকে শুরু করে মানসিক প্রস্তুতিসহ অনেক কিছুই যুক্ত।

৬০ বছরের বেশি বয়সী তিন হাজার ১৬৬ জন নারী ও পুরুষের ওপর এ গবেষণা চালানো হয়েছে। অংশগ্রহণকারীদের প্রাকৃতিক দাঁত থাকা না-থাকার সঙ্গে তাঁদের স্মৃতিশক্তি এবং হাঁটার গতি তুলনা করে দেখা হয় এই গবেষণায়। এতে দেখা গেছে, যাঁদের একটাও প্রাকৃতিক দাঁত অবশিষ্ট নেই, তাঁদের স্মৃতিশক্তি এবং হাঁটার গতি অন্যদের তুলনায় ১০ ভাগেরও বেশি কম।

গবেষণা প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বেশি বয়সে এ ধরনের সমস্যার সঙ্গে আর্থ-সামাজিক পরিস্থিতির নিবিড় যোগাযোগ আছে বলে মনে করছেন গবেষকেরা। দরিদ্র জনগোষ্ঠীই এই সমস্যায় বেশি আক্রান্ত। সমাজে সম্পদের সুষম বণ্টন এবং শিক্ষা-সাংস্কৃতিক পরিস্থিতি উন্নয়নে মনোযোগী হলে এই সমস্যা কাটিয়ে ওঠা সহজ হবে বলেও মন্তব্য করা হয় গবেষণা প্রতিবেদনটিতে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা