,

পিতার পথেই পুত্র

c96715628d8b8207c2012a1dc728378c-Untitled-1tttবিনোদন প্রতিবেদক :এক সেকেন্ডের নাই ভরসা’ জনপ্রিয় এ গানটি স্মরণীয় করে রেখেছে দেশের এক সময়ের আলোচিত কণ্ঠশিল্পী প্রয়াত ফিরোজ সাঁইকে। দীর্ঘ ১৯ বছর পর নতুন করে গানটি গাইলেন ফিরোজ সাঁইয়ের ছেলে রায়হান ফিরোজ। গানটি তিনি এরই মধ্যে অনলাইনে প্রকাশ করেছেন। বাবা ফিরোজ সাঁইয়ের গানটি নতুন করে গাইতে পেরে সন্তান হিসেবে গর্বিত বলেই জানালেন রায়হান ফিরোজ।

কথা প্রসঙ্গে রায়হান ফিরোজ বলেন, ‘বাবার হাতেই আমার গানের হাতেখড়ি। তখন থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে বাবার মতো গান গাইব। বড় হওয়ার পথে চলতে চলতে হয়তো আমাদের পথ কিছুটা ভিন্ন হয়ে গেছে। তার পরও সব সময় আমি সেই একই স্বপ্নের পেছনে ছুটে চলি। এর মাঝে বাবার কিছু গান বিভিন্ন সময় চেষ্টা করেছি আমার মতো করে গাইতে। নতুন প্রজন্ম যেন নিজেদের মতো করে গ্রহণ করতে পারে সে জন্য গানগুলোতে আধুনিকতার মিশ্রণ এনেছি। কিন্তু বহুবার পা বাড়িয়েও “এক সেকেন্ডের নাই ভরসা” গানটি করার সাহস করে উঠতে পারিনি। এই গানটির সাথে আমার এমন একটি স্মৃতি জড়িত, যা আজীবন আমাকে তাড়িয়ে বেড়ায়। যতবার গানটি গাওয়ার চেষ্টা করি আমার কণ্ঠ ভারী হয়ে আসে। বাবাকে খুব মনে পড়ে। অবশেষে বাবার ১৯তম মৃত্যুবার্ষিকীতে গানটি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। মনে হচ্ছে জীবন কিছুটা পূর্ণতা পেয়েছে।’

অনেক দিন ধরেই নিজের মতো করে গানের চর্চা চালিয়ে যাচ্ছেন রায়হান ফিরোজ। এরই মধ্যে অসংখ্য বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল এবং বিভিন্ন মিশ্র অ্যালবামের গানের কাজ করেছেন তিনি। ইদানীং সংগীতশিল্পী বালামের সঙ্গে নতুন কিছু গানের কাজও করছেন তিনি। তবে সব সময় বাবা ফিরোজ সাঁইয়ের আদর্শে পথ চলতে চান নতুন প্রজন্মের এই গায়ক ও সংগীত পরিচালক। বললেন, ‘কারও সহযোগিতা পাই বা না পাই, বাবার দেখানো পথে আমি চলব সব সময়।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা