,

২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হিসেবে রুপান্তরিত হবে বাংলাদেশ- এম এ মান্নান

barisidikiনিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হিসেবে রুপান্তরিত হবে বাংলাদেশ। আর এ জন্য সরকার কাজ করে যাচ্ছে। ইতি মধ্যেই এখন বাংলাদেশে খাদ্যে সয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আশাকরি আগামীতেও তা অব্যাহত থাকবে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র আয়োজিত ১০দিন ব্যাপী বিজয় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন আওয়ামীলীগ সরকারই দেশে উন্নয়ন করতে পারে। যারা এ দেশের উন্নয়নকে বাধা সৃষ্টি করে এবং ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চাই তাদের বিরোদ্ধে রুখে দাড়াতে হবে।   
অনুষ্ঠানের সংগঠনের সভাপতি আলমগীর কবীরের সভাপতিত্ব্ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আমিনুল হক, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক আব্দুল হান্নান রতন, চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, সংগঠনের সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালাম, সংগঠনের সদস্য কামাল হোসেন। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ আমিনুল হককে বিশেষ সম্মাণনা স্বারক দেয়া হয়।

lookউল্লেখ্য নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর অঙ্গীকারের মধ্যে দিয়ে ১৯৯৪ সাল থেকে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উদ্যোগে শুরু হয় বিজয় মেলা। এর ধারা বাহিকতায় দীর্ঘদিন যাবত প্রতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এ মেলা। মেলার ১০দিন ব্যাপী বিজয় মেলায় প্রতিদিন দেশবরেন্য বিশিষ্ট ব্যাক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক। এ ছাড়া ৩০টি বিভিন্ন রকমারী স্টল বসে। মেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।  

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ