,

তিস্তা চুক্তি সই ও স্থল সীমান্ত চুক্তি কার্যকরে দ্রুত সমাধানের আশ্বাস মোদীর

modi-hamidআন্তর্জাতিক ডেস্ক :ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তা চুক্তি সই ও স্থল সীমান্ত চুক্তি কার্যকরের জটিলতা দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে।

ভারত সফররত আবদুল হামিদ দুপুরে হায়দরাবাদ হাউজে পৌঁছালে নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন তারা।

বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে বিস্তারিত জানান।

বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষর এবং স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন নিয়ে জটিলতার দ্রুত সমাধান করতে সক্ষম হবে বলেও জানানো হয়েছে। বৈঠকে আবদুল হামিদকে এ বিষয়ে নরেন্দ্র মোদী বলেছেন, তার সরকার এ দুটি বিষয় সমাধানের চেষ্টা করে যাচ্ছে। আশা করছি, দ্রুত এর সমাধান হবে।

আধ ঘণ্টা স্থায়ী এ বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ নরেন্দ্র মোদির নেতৃত্ব ও তার 'গুজরাট মডেল'-এর প্রশংসা করে বলেন, আপনার নেতৃত্বে সারা ভারতের তরুণ প্রজন্ম একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবে।

বিদ্যুৎ খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি এ ক্ষেত্রে বিশেষ করে নেপাল ও ভুটান থেকে বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানি প্রচেষ্টায় তার দেশের আরও সহযোগিতা কামনা করেন। জবাবে মোদি বলেন, বিদ্যুৎ খাতে সহযোগিতা জোরদারে ভারত প্রস্তুত রয়েছে।

আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, এ ধরনের যোগাযোগ এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

এ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো ও পর্যটনের উন্নয়নসহ যোগাযোগ প্রচেষ্টা হতে হবে উপ-আঞ্চলিক যোগাযোগ উন্নয়ন।

নিউ ইয়র্কে ও কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে মোদি জানান, তারা সফল আলোচনা করেছেন।

বৈঠকে বাংলাদেশ পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, রাষ্ট্রপতির সিনিয়র সচিব আলতাফ আলী এবং রেজওয়ান আহমেদ তৌফিক উপস্থিত ছিলেন।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব সুজাতা সিং এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন