,

বছরের প্রথম দিনেই সাড়ে ৪ কোটি শিশু পাবে নতুন বই

book_192228ডেস্ক রির্পোট :শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বই পৌঁছে দেয়ার বিষয়ে সব প্রস্তুতি নেয়া হয়েছে। বছরের প্রথম দিনেই প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর কাছে ৩৫ কোটি নতুন বই পৌঁছে দেয়া হবে।

শনিবার মিরপুর শেরে বাংলা ইনডোর স্টেডিয়ামে মোবাইল অ্যাপস প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সফটওয়ার নির্মাণ প্রতিষ্ঠান ইএটিএল ও প্রথম আলো এ অনুষ্ঠানের আয়োজন করে।গত কয়েক বছর ধরে বর্ষশুরুর দিনই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নতুন বই তুলে দিয়ে দিনটি বই উৎসব হিসেবে উদযাপন করে মন্ত্রণালয়। গতবছর ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি বই বিনামূল্যে বিতরণ করে সরকার।উচ্চ শিক্ষার মান ধরে রাখতে সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন নাহিদ। তিনি বলেন, বর্তমানে ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে। তবে অনিয়মের কারণে বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।শিক্ষামন্ত্রী বলেন, দেশে এখন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি এবং শিক্ষার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২-১৪টি হয়ত আমরা ধরে রাখতে পারব না, এগুলো বাতিল হয়ে যাবে। হাইকোর্টের আদেশ পেলে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।প্রসঙ্গত, অনুনোমুদিত ক্যাম্পাস থাকায় ইতোমধ্যে বেসরকারি ১২টি বিশ্ববিদ্যালয়ে ৪৮টি ক্যাম্পাসে ভর্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন