,

কসবায় বাসে ডাকাতি

dakatiব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীদের বহনকারী গ্রীনলাইন পরিবহনের একটি বাসে ডাকাতি সংঘটিত হয়েছে। ওই বাসে ডাকাতরা মালামাল লুট করে চলে যাওয়ার পর পুলিশ আসে।গতকাল বৃহস্পতিবার ২টায় জেলার কসবায় এ ঘটনা ঘটে।বাসটি চট্টগ্রাম থেকে সিলেট আসছিল।

ওই বাসের যাত্রী প্রকৌশলী মঈনুল ইসলাম জানান, আবুল খায়ের কোম্পানির আমন্ত্রণে ওই কোম্পানির এ কে এস স্টিল মিলের কারখানা পরিদর্শন করতে সিলেটের ৮০ জন প্রকৌশলী গত ১৬ ডিসেম্বর রাতে চট্টগ্রাম গিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রকৌশলীরা চট্টগ্রাম থেকে গ্রিনলাইন পরিবহনের একটি বাসে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন। বাসটি ব্রাহ্মণবাড়িয়া কসবায় পৌঁছলে মুখোশপরা একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে বাসের গতিরোধ করে। চালক বাসের দরজা না খুললে ডাকাতরা বাসের গ্লাস ভেঙে ভেতরে ঢোকে।

ডাকাতদের হাতে ধারালো রামদা ছিল। তারা ভয় দেখিয়ে যাত্রীদের সব মালামাল ছিনিয়ে নেয়।

ঘটনার বেশ কিছু সময় পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু এর আগেই ডাকাতরা পালিয়ে যায়।

পরে রাত ৪টায় রাস্তার গাছ সরিয়ে পুনরায় সেই বাসযোগেই তারা সিলেট অভিমুখে রওনা করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা